বর্তমান সময়ে USB Flash Drive এর ব্যবহার এতই বেড়ে গেছে যে এটি ছাড়া কম্পিউটার ব্যবহার প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটারে যেসব কাজ করা হয় এদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কাজের মধ্যে Data Backup এবং Bootable USB হলো অন্যতম যাতে USB Flash Drive ই ব্যবহার হয় সবচেয়ে বেশি। এ সব কাজের জন্য আমরা বর্তমানে অনেক সফটওয়ারের ব্যবহার শিখেছি। Win USB Maker হল তেমন একটি সফটওয়ার যার মাধ্যমে আমরা Windows XP, Vista, Server, Windows 7, Windows 8 এর Bootable USB তৈরি করতে পারি। এর মাধ্যমে USB Flash Drive এর সমস্ত ডাটা Backup এবং Restore ও করা যায়।
USB Image Tool-একটি USB Backup Tool
Sunday, March 2, 2014
USB Flash Drive কে Bootable হিসেবে ব্যবহারের কাজটি দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ এর Data Transfer Rateবেশি হওয়ায় এর মাধ্যমে দ্রুত কাজ করা যায়, বহন করাও সহজ CD/DVD ROM প্রয়োজন হয় না। বর্তমানে সকল Operating System এই USB Flash Drive দিয়ে Install করা যায়। তাছাড়া এমন কিছু টুল আছে যেগুলো ব্যবহারের জন্য USB Flash Drive এর বিকল্প হয় না। তাই সঙ্গত কারণে USB Flash Drive কে Bootable করাটা যেমন জরুরী, তেমনি এটি Backup নেয়া এবং Restore করাটাও জরুরী। কারণ কোন কারণে USB Flash Driveটি হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে বা অনুরূপ আরেকটি USB Flash Drive তৈরি করতে চায়লে Backup এবংRestore করতে পারলে কাজটি অনেক সহজ হয়ে যায়। কারণ Bootable USB কে কপি পেস্ট করলে তা কাজ করে না।
Create System Reserved Partition on Existing or Running Windows
Sunday, March 2, 2014
Windows 7 বা এর পরবর্তী Operating System যাঁরা ব্যবহার করেছেন তারা System Reserved নামের Partitionটি’র সাথে নিশ্চয় পরিচিত। কারণ Windows 7 এ পূববর্তী ভার্সন থেকে নতুন যে সব ফিচার যুক্ত করা হয়েছে তার মধ্যে এই System Reserved Partition একটি। এর বেশ কটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। তারপরও কেউ অপছন্দকরলে এই System Reserved Partition Delete করতে পারেন। আর যাঁরা প্রয়োজন মনে করেন তাঁরা সহজেই এই ড্রাইভটি ব্যবহার করতে পারেন কোন অসুবিধা ছাড়া। নতুন একটি হার্ডডিস্কে এই Partition টি তৈরি করা খুবই সহজ। কিন্তু পুরাতন হার্ডডিস্ক বা যে সব হার্ডডিস্কে ইতিমধ্যে পার্টিশান তৈরি করা হয়েছে এবং Windows Installedরয়েছে সে সব হার্ডডিস্কে এ Partition টি তৈরি করা খুবই জটিল একটি বিষয়। এমনকি Google এ সার্চ দিয়েও হয়ত এ ব্যাপারে তেমন একটা সাহায্য পাওয়া যাবে না। তাই এ নিয়ে আমি দীর্ঘক্ষণ কাজ করি এবং শেষ পর্যন্ত একটি সমাধানা বের করেছি।
Bengali Fonts Pack- বাংলা ফন্ট সমস্যার সমাধান
Sunday, March 2, 2014
কম্পিউটারে কোন লেখা সুন্দরভাবে পড়ার জন্য প্রয়োজন উপযুক্ত Font। Windows এর সাথে অনেকগুলো Fontডিফল্ট দেয়া থাকে। কিন্তু এতে আমাদের বাংলা ভাষার জন্য তেমন উপযুক্ত ফন্ট নেই। ফলে বাংলা লেখা সুন্দরভাবে পড়ার জন্য নতুন করে Font Install করতে হয়। বর্তমানে অসংখ্য ANSI এবং Unicode ফন্ট বের হয়েছে।অভিজ্ঞরা সমাধান করতে পারলেও নতুনদের মধ্যে অনেকেই ফন্টের জন্য সমস্যায় পড়েন। আমি এ জন্য Bengali Fonts Pack টি তৈরি করেছি যাতে অনেকগুলো জনপ্রিয় ANSI এবং Unicode ফন্ট রয়েছে। এ ফন্টগুলো ইনস্টলের পর বাংলার জন্য আশাকরি আর কোন ফন্ট দরকার হবে না। এর ফলে MS Word না থাকলেও Wordpad দিয়ে বাংলা লেখা পড়া যাবে।
Multi Boot Partition CD -All in One for Partitioning work
Sunday, March 2, 2014
Hardware ব Troubleshooting কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো হার্ডডিস্কের কাজ। Hard Disk ছাড়া কম্পিউটারের কোন গতি নেই। তাই হার্ডডিস্কের কাজ করার জন্য দরকার হার্ডডিস্ক টুল যা দিয়ে প্রয়োজনীয় কাজ করা যায়। আগে Partition সংক্রান্ত কাজ করার জন্য ভরসা ছিল Fdisk। এখন Windows থেকেও PartitionCreate, Delete, Format সংক্রান্ত কাজ করা যায়। তবে সেখানে খুব সিমীত কিছু কাজ করা যায় মাত্র। বৃহত্তর পর্যায়ে কাজ করতে গেলে একজন Hardware Engineer এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হলো কিছু ভাল মানেরPartition টুল। আমি আপনাদের জন্য সেই ব্যবস্থাই করেছি। তৈরি করেছি একটি Multi Boot Partition CD। ২০১৩ সালের সেরা দশ থেকে সাতটি টুল নিয়ে তৈরি করেছি আমার এই সিডিটি যাদের Rating সবার উপরে। এগুলো দিয়েPartition সংক্রান্ত কাজ ছাড়াও হার্ডডিস্কের অনেক কাজ করা যায়।
Subscribe to:
Posts (Atom)




