Windows 7 বা এর পরবর্তী Operating System যাঁরা ব্যবহার করেছেন তারা System Reserved নামের Partitionটি’র সাথে নিশ্চয় পরিচিত। কারণ Windows 7 এ পূববর্তী ভার্সন থেকে নতুন যে সব ফিচার যুক্ত করা হয়েছে তার মধ্যে এই System Reserved Partition একটি। এর বেশ কটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। তারপরও কেউ অপছন্দকরলে এই System Reserved Partition Delete করতে পারেন। আর যাঁরা প্রয়োজন মনে করেন তাঁরা সহজেই এই ড্রাইভটি ব্যবহার করতে পারেন কোন অসুবিধা ছাড়া। নতুন একটি হার্ডডিস্কে এই Partition টি তৈরি করা খুবই সহজ। কিন্তু পুরাতন হার্ডডিস্ক বা যে সব হার্ডডিস্কে ইতিমধ্যে পার্টিশান তৈরি করা হয়েছে এবং Windows Installedরয়েছে সে সব হার্ডডিস্কে এ Partition টি তৈরি করা খুবই জটিল একটি বিষয়। এমনকি Google এ সার্চ দিয়েও হয়ত এ ব্যাপারে তেমন একটা সাহায্য পাওয়া যাবে না। তাই এ নিয়ে আমি দীর্ঘক্ষণ কাজ করি এবং শেষ পর্যন্ত একটি সমাধানা বের করেছি।
কাজটি আমরা কয়েক ধাপে করবো। যদিও একটু সময় নিয়ে করতে হবে তবে আমার বর্ণনা অনুযায়ী ধারাবাহিকভাবে করে গেলে কাজটিকে কঠিন কোন বিষয় মনে হবে না। আমি চেষ্টা করেছি খুব সহজ ভাষায় বর্ণনা করার জন্য।
যা যা করবোঃ
আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলো করবো তা নিচে দেয়া হলো।
১। C Drive কে Move করে System Reserved Partition এর জন্য Unallocated Space তৈরি করবো।
২। Unallocated Space থেকে Drive Letter ছাড়া System Reserved Partition তৈরি করবো।
৩। System Reserved Partition কে Active Partition হিসেবে Set করবো।
৪। MBR Fix, System Repair করবো।
প্রয়োজনীয় টুল বা সফটওয়ারঃ
উপরের কাজগুলো করতে আমাদের যে সব সফটওয়ারের সাহায্য লাগবে তা নিম্নে দেয়া হলো।
১। যেকোন একটি Partition Tool। যেমন Partition Wizard, AOMEI Partition Assistant, EasEUS Partition Tool। আমি এখানে Partition Tool হিসেবে Partition Wizard ব্যবহার করেছি। যাদের কাছে Hiren’s BootCDআছে তারা টুলটি ওখান থেকেই ব্যবহার করতে পারেন।
২। Windows এর Live CD। Hiren’s BootCD থাকলে আরো ভাল হয়। এখানে আমি আমার Customized Hiren’sBootCD টি ব্যবহার করবো।
৩। Windows 7 এর Installation Disk বা System Repair Disk।
1St Step- Move C Drive:
আমাদের প্রথম কাজ হবে C Drive কে Move করা। এর মাধ্যমে আমরা System Reserved Partition এর জন্যUnallocated Space তৈরি করবো। Partition Resize করা আর Move করার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। কোনPartition কে শেষ প্রান্ত থেকে Resize করলে সেটা হলো Resize আর প্রথম থেকে Resize করলে সেটা হলো Move।আমরা এখানে C Drive কে শুরু থেকে Resize করবো। কারণ আমাদের দরকার হার্ডডিস্কের 1st Sector থেকে কিছু জায়গা যেখানে MBR অবস্থান করে। চলুন শুরু করি।
১। Partition Wizard রান করুন।
২। C Drive সিলেক্ট করে Move/Resize বাটনে ক্লিক করুন। Partition Wizard নিয়ে আমার এই পোষ্টটি পড়ে নিলে কাজটি আরো সহজ মনে হবে।
৩। নিচের মত চিত্র আসবে। এখানে C Drive এর বিস্তারিত তথ্য দেখাচ্ছে।
৪। এ ড্রাইভকে আমরা শুরু থেকে অর্থাৎ বাম দিক থেকে ডানদিকে Resize করবো। Resize করে 350MB১ এর কাছাকাছি Space খালি করুন। Resize করার পর OK দিন।
কাজটি ভিডিওতে দেখুন।
৫। Apply বাটনে ক্লিক করুন।
৬। Yes দিন।
Resizing Process শুরু হবে। অপেক্ষা করুন।
৭। Resizing Process শেষ হলে OK দিন।
আমাদের 1st Step বা System Reserved Partition এর জন্য Unallocated Space তৈরি করে ফেলেছি। এইUnallocated Space থেকে পরবর্তী ধাপে System Reserved Partition তৈরি করবো যাতে কোন Drive Letterথাকবে না।
2nd Step- Creating System Reserved Partition:
এই ধাপে আমরা Mini XP ব্যবহার করবো Hiren’s BootCD থেকে।
১। Mini XP রান করুন। My Computer>Disk Management এ যান।
২। প্রথম ধাপে তৈরি করা আমাদের Unallocated Space শুরুতে দেখা যাচ্ছে।
৩। Unallocated Space এর উপর রাইট ক্লিক করে New Partition... এ যান।
৪। Next দিন।
৫। Primary Partition সিলেক্ট করে Next দিন।
৬। যে Size আছে তা রেখে Next দিন।
৭। Do not assign a drive letter or drive path সিলেক্ট করে Next দিন।
আমাদের দরকার এমন একটি ড্রাইভ যেটাতে কোন Drive Letter থাকবে না। তাই Do not assign a drive letter or drive path দিলাম।
৮। দাগ দেয়া চিহ্নগুলোর মত সেটিংস দিন। Volume label হিসেবে System Reserved দিন। বাণানটার প্রতি খেয়াল রাখবেন যেন ভুল না হয়। লেখার পর কয়েকবার পড়ে নিশ্চিত হোন যে বাণানটি শুদ্ধ আছে। সব সেটিংস এর পর Next দিন।
৯। সবশেষে Finish দিন।
১০। সবকিছু ঠিক থাকলে আমাদের কাজ শেষ। কিন্তু যদি হার্ডডিস্কের Partition Table না মিলে তাহলে নিচের মত অসম্পূর্ণ কাজের মেসেজ আসতে পারে। OK দিন। আমাদের ২য় স্টেপও শেষ। এখানে PC Restart দিন।
3rd Step – Make the System Reserved Drive Active:
PC Restart দিয়ে আবার Mini XP থেকে PC Run করুন। আগের মত My Computer>Disk Management এ যান। আমরা এ পর্যায়ে System Reserved Drive কে Active করবো। আগের স্টেপে আমাদের উদ্দেশ্য ছিলো Drive Letter ছাড়া System Reserved Drive তৈরি করা। কিন্তু Partition Table না মিলার কারণে তা হয় নি। এখানে আমাদের তৈরি System Reserved Drive টিতে Drive Letter দেখা যাচ্ছে। আমরা আগে সেটি মুছবো।
২। Drive Letter টি সিলেক্ট করে Remove এ ক্লিক করুন।
৩। Yes দিন।
৪। System Reserved Drive থেকে Drive Letter উঠে গেছে।
System Reserved Drive তৈরি করার ফলে আমাদের Windows Boot করবে তেমন সম্ভাবনা নেই। কারণ আমরাMBR মুছে ফেলেছি। তাছাড়া Windows 7 যদি C Drive এ Installed করা থাকে তাহলে Booting File গুলোও রিপেয়ার করা প্রয়োজন হবে। একাজগুলো না করে পিসি Boot করাতে গেলে নিচের মত বা অন্য কোন মেসেজ আসতে পারে।
তাই আমাদেরকে MBR Fix করতে হবে। MBR Fix এর কাজটি Partition Wizard দিয়ে করা যায়। প্রথমে MBR Fix করুন। তারপর System Repair করুন। System Repair এর মাধ্যমেও MBR Fix হয়। সে ক্ষেত্রে SystemRepair এর কাজটি কয়েকবার করতে হতে পারে। এ জন্য দেখুন আমার MBR Fix আর System Repairপোষ্টগুলো। Repair করার পর আপনার ড্রাইভগুলো নিচের মত দেখাবে যেখানে System Reserved Drive নেই।
নোটঃ
১। সাধারণত System Reserved Drive এর সাইজ হয়ে থাকে 100MB। নতুন হার্ডডিস্কে Windows 7 এরInstallation Disk দিয়ে ড্রাইভ তৈরি করার সময় এই সাইজ নিয়ে ড্রাইভটি অটোমেটিক তৈরি হয়ে যায়। কিন্তু আমি বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দেখেছি এই সাইজটি কম এবং এর কারণে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমি এর সাইজটুকু 300MB থেকে 400MB এর ভিতর করার পক্ষে। একটি হার্ডডিস্কে এই সাইজটি তেমন কোন প্রভাব ফেলেনা। তাই যারা এই ড্রাইভটি তৈরি করবেন তারা এই সাইজের ভিতর করে ড্রাইভটি তৈরি করুন। মাইক্রসফটও হয়তো ড্রাইভটি’র সাইজ ভবিষ্যতে 100MB থেকে বাড়াতে পারে।





























No comments:
Post a Comment