BlueGriffon - ওয়েবপেজ এডিটর

Sunday, March 2, 2014

ওয়েবপেজ এডিট করার জন্য আমরা MS FrontPage নিয়ে কাজ করেছি। বর্তমানে অনেক সফটওয়ার বের হয়েছে যা দিয়ে সুন্দর ও সহজভাবে Webpage Edit করা যায়। এর আগে আমরা সেই রকম একটি সফটওয়ার নিয়ে পোষ্ট করেছিলাম যার নাম KomPozer। BlueGriffon ও সেই রকম একটি সফটওয়ার যা দিয়ে যেকোন ওবেপেজ এডিট করা যায়। আধুনিক মানের ওয়েবপেজ এডিট করার জন্য সফটওয়ারটি দারুন কাজের হতে পারে অভিজ্ঞ এবং নতুন ইউজারদের কাছে। এর ব্যবহার তেমন কঠিন না হওয়ায় নতুন ইউজাররাও ব্যবহার করতে পারবেন।
Read more ...

WinToBootic -সহজে বুটেবল করুন

Sunday, March 2, 2014




এর আগে বেশ কিছু USB বা Pendrive টুল নিয়ে আমরা আলোচনা করেছিলাম যেগুলো দিয়ে Windows XP, Vista, Seven, Windows8 কে পেনড্রাইভ বা USB Flash Drive থেকে Setup দেয়া যায়। WinToBootic ও সেই রকম একটি সফটওয়ার যা দিয়ে USB Flash Drive থেকে Windows Install করা যায়। সফটওয়ারটি খুব ছোট্ট, ফ্রি এবং ব্যবহার অত্যন্ত সহজ। মাত্র কয়েক ক্লিকেই Bootable USB বা Hard Drive তৈরি করা যায় যা একজন নতুন ইউজারের পক্ষেও সহজ। এর মাধ্যমে ISOCD/DVD এমনকি Windows এর ডিভিডি হার্ডডিস্কে কপি করে রাখলে সেখান থেকেও কাজ করা যায়। ফলে আপনার Windows যে অবস্থায় থাকুক না কেন এড করতে সমস্যা হয় না।
Read more ...

Photo Vacuum Packer – ছবির সাইজ কমিয়ে ফেলুন

Sunday, March 2, 2014



ডিজিটাল ক্যামেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম যেকোন মুহুর্তের, যেকোন যে স্মৃতি ধরে রাখার জন্য এটি বড় একটি জনপ্রিয় যন্ত্রই বটে এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো সাধারণত সাইজ খুব বড় হয়ে থাকে তাই সাইজ কমিয়ে ফেলাটা মাঝে মধ্যে জরুরী হয়ে পড়ে সেটা হতে পারে হার্ডডিস্কের জায়গা বাঁচাতে কিংবা অনলাইনে আপলোডে করতে Photo Vacuum Packer একটি ছোট্ট গ্রাফিক্স টুল যা দিয়ে ছবিকে কস্প্রেস করে এর সাইজ কমানো যায়
Read more ...

Customized Hiren’s Boot -ট্রাবলশ্যুটিং এর জন্য একমাত্র ভরসা সিডি

Sunday, March 2, 2014


Hiren’s BootCD যারা ব্যবহা করেছেন তারা জানেন এর কাজ কি বা একজন হার্ডওয়ার ইঞ্জিয়ারের কাছে এটি কতটা গুরুত্বপূর্ণ। এর Live Windows XP এবং DOS মোডের টুলগুলো একজন হার্ডওয়ার ইঞ্জিয়ারের সবসময়ের সাথী। আমি এই সিডি নিয়ে কাজ করছি আজকে অনেক দিন এবং আমার কাছে এই সিডি একজন দক্ষ হার্ডওয়ার ইঞ্জিয়ারের মত উপকারী। অসংখ্য ইউটিলিটি টুল থাকার পরও আমি এই সিডিতে নিত্য প্রয়োজনীয় আরো বেশ কটি টুল যুক্ত করে একে কাস্টমাইজ করেছি নিজের মত করে। আজকে এই সিডিটি আপনাদের জন্য উপহার দিচ্ছি।
Read more ...

Merge, Split File- বড় ফাইলকে ছোট ছোট খন্ডে ভাগ করুন এবং জোড়া লাগান

Sunday, March 2, 2014



বর্তমানে বিভিন্ন হোস্টিং সাইটে ফাইল আপলোড করে রাখাটা খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। কারণ এর মাধ্যমে যেকোন ফাইলকে সবচেয়ে বেশি নিরাপদে রাখা যায়। তাছাড়া নেট কানেকশান থাকলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ফাইলটি ডাউনলোড করে ব্যবহার করা যায়। তবে ফাইলটি যদি বড় হয় তাহলে একটি সমস্যাও আছে। সমস্যাটি হলো আপলোড নিয়ে। ফাইলটি কয়েকশ MB বা কয়েক GB হয়ে থাকলে তা আপলোড করতে সমস্যা হয়। তাছাড়া কিছু কিছু সাইটে আপলোড ফাইলের সাইজ নির্দিষ্ট করে দেয়া হয়। ফলে এর বেশি সাইজের ফাইলকে আপলোড করতে হলে ফাইলটি Split করা ছাড়া আপলোড করা যায় না। তাই আমরা আজকে বড় ফাইলকে ছোট ছোট খন্ডে ভাগ করে তা আবার কিভাবে জোড়া লাগানো যায় তা দেখবো। এ পদ্ধতিকে File Merging এবং Splitting বলা হয়।


বর্তমানে অনেক সফটওয়ার ব্যবহার করে কাজটি করা যায়। আমি এখানে সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার 7zipব্যবহার করবো।

How to Split Big File-বড় ফাইলকে মার্জ করার নিয়মঃ
১। আপনার ফাইলটি পছন্দমত ছোট একটি নাম দিয়ে Rename করে নিন।

২। ফাইলটির উপর Right Click করে 7-zip>Add to Archive... এ ক্লিক করুন।


৩। এখানে Archive Format (চিহ্ন-১) ,Compression level (চিহ্ন-২), Compression Method (চিহ্ন-৩) ঠিক করে দিন।


Archive Format হিসেবে 7z দিতে পারেন। এতে ফাইলটি অন্যান্য ফরমেট থেকে বেশি কম্প্রেস হয়। কয়েকটিCompression level এর মধ্যে Ultra এর মাধ্যমে কোন ফাইলকে সবচেয়ে বেশি Compress করা যায়। তবে এতেCPU বেশি শক্তি খরচ করে। তাই পিসি একটু Slow হবে। Compression Method হিসেবেও কয়েকটি Methodআছে যার মধ্যে LZMA তে ফাইলকে সবচেয়ে বেশি Compress করা যায়। এবার Split to volumes, bytes: এ আপনার পছন্দমত একটি সাইজ দিন (চিহ্ন-৪)। অর্থাৎ আপনার ফাইলটিকে কত MB করে ভাগ করবেন। সাইজ দেয়ার পর দিন যার মাধ্যমে এটি দ্বারা MB বুঝাবে। যেমন আমার ফাইলটি 700MB। আমি এটাকে 150MBকরে ভাগ করবো। এতে আমার ফাইলটি 150MB করে ৪-৫ টি খন্ডে ভাগ হবে। এভাবে কত সাইজ দেবেন সেটা আপনার পছন্দ। এছাড়া আপনার ফাইলটি যদি ব্যক্তিগত তথ্য সম্বলিত হয়ে থাকে তাহলে Password ও দিতে পারেন (চিহ্ন-৫)।  

৪। সবশেষে OK দিন। আপনার ফাইল সাইজের উপর ভিত্তি করে কয়েক মিনিট সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে আপনার ফাইলটি আপনার দেয়া Size ও Format অনুযায়ী Split এবং Compress হয়ে কয়েকটি Parts এ বিভক্ত হয়ে যাবে। Splitted Parts গুলোকে Rename করা যাবে না। এবার Splitted Parts গুলো আপলোড করে নিন একটা একটা করে।


How to Merge Splitted Parts – বিভক্ত করা ফাইলকে জোড়া লাগানোর নিয়ম:
১। Splitted Parts গুলোকে একসাথে Select করে Right Click করে 7-zip>Extract Here এ ক্লিক করুন।


২। ফাইলগুলো Extract এবং Merge হতে শুরু করবে।


৩। কিছুক্ষণের মধ্যে Splitted Parts গুলো Merge হয়ে আসল ফাইলটি তৈরি হবে।
Read more ...